ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টানা তিন ঘণ্টা পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে রাজশাহীর চারঘাটের নন্দনগাছি এলাকার রেলপথ অবরোধ তুলে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে আজ বুধবার (১১ জুন) ভোর ৬টা থেকে নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় লোকজন।
এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে কর্তৃপক্ষের আশ্বাসে সকাল ৯টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।