ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ঝুটের গুদামে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস, আর এ আগুন লাগার ঘটনা ঘটেছে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায়।
সোমবার (৯ জুন) গুদামটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।