সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৬

বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঐতিহ্যবাহী গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব পালিত হয়েছে, নাটোরের বড়াইগ্রামে। রবিবার এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব, মো. সাইদুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার জনাবা, লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব, মোতাকাব্বীর আহমেদ রাজু, মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাহেদ আলী এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আখতার ও শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোক্তাদির আহমেদ রাসেল। স্মৃতিচারণমূলক বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদে একটি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষে উপনীত হওয়া অনেক গৌরবের। শত বছর ধরে বিদ্যালয়টিতে হাজারো শিক্ষার্থীর পড়াশুনায় হাতেখড়ি হয়েছে। অসাধারণ ভূমিকার মাধ্যমে গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাতিঘরে পরিণত হয়েছে। আর শিক্ষার্থীরা আলোর মশাল হয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।