ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে খুলনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন।
আজ সোমবার (৯ জুন) সকালে খুলনার দারোগার ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনার লবনচড়া থানার উপপরিদর্শক আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এরা হলেন, ইজিবাইক চালক রফিকুল ইসলাম (৫৬) ও শিশু যাত্রী তানজীম (১২)। নিহত তানজীমের বাড়ি চাঁদপুর জেলায়। এছাড়া আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।