ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডোবার পানিতে ডুবে শেরপুরের শ্রীবরদী উপজেলার মলামারি গ্রামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৭ জুন) ঈদের দিন সন্ধ্যায় ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহতরা হলো, ওই গ্রামের ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন মিয়স (৫) ও শাহজালাল মিয়ার ছেলে আরশাফুল আলম (৬)।
শ্রীবরদী থানার ওসি জনাব, মো. আনোয়ার জাহিদ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।