ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে সপ্তাহের শেষে, জানিয়েছেন আবহাওয়া অফিস। আজ রোববার দেশের ৫টি বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনাও আছে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমবে।
পূর্বাভাসে বলা হয়েছে, ৮ জুন (সন্ধ্যা ৬টা থেকে) ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।