ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে দিতে বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখা আয়োজন করেন এক ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব।
এই উৎসবে পাঠশালার অসহায় শিক্ষার্থীদের হাতে স্বেচ্ছাসেবীরা নিজ হাতে মেহেদী পরিয়ে দেন। শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, উৎসবে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উপদেষ্টা নাফিউল ইসলাম মুবিন, মাজহারুল মিশু এবং রেজাউল করিম প্রমুখ।