ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাপক জনাব, ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-আজহার নামাজ আদায় করেছেন।
নামাজ শেষে দেশের মঙ্গলে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এদিন প্রধান উপদেষ্টা সবাইকে ঈদ মোবারক জানান। সালাম দিয়ে তিনি বলেন, সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
এরপর তিনি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সকলের উদ্দেশে হাত নাড়তে নাড়তে ময়দান ছাড়েন এবং উপস্থিত জনতার পক্ষ থেকেও তখন শুভেচ্ছা জাননো হয়।