বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫০

বিজিবির নিরাপত্তা জোরদার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিজিবির নিরাপত্তা জোরদার, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে পুশইন, গরু চোরাচালান এবং চামড়া পাচার প্রতিরোধের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সীমান্ত এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার রামগড় বিজিবির আওতাধীন মহামুনি বিওপি ক্যাম্প সীমান্ত এলাকায় ৪৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্ণেল জনাব, মো. আহসান উল ইসলাম এক প্রেস ব্রিফিং করেন।
ব্রিফিং এ রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার বলেন, ‘দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ কুরবানির পশু মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্থ না হন, এজন্য পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু দেশে ঢুকতে না পারে, সেজন্য রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ সকল বিওপি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে ঈদের পর কুরবানির চামড়া যাতে পাচার হয়ে যেতে না পারে, সেজন্য বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।