শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১০

তিনজনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অটোরিকশা ও প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় চট্টগ্রামের কালুরঘাট সেতুতে তিনজন নিহত এবং অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে সেতুর বোয়ালখালী অংশে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ওসি জনাব, মোহাম্মদ আফতাব উদ্দিন রাত ১টায় গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।