বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৯

কোরবানির পশুর হাট জমে উঠেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আসছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আর এরই মধ্যে কোরবানির পশুর হাট বেশ জমে উঠেছে। পছন্দের পশু কেনার জন্য হাটে ছুটে যাচ্ছেন ক্রেতারা। মেঘলা দিনে বৃষ্টির মাঝেও ক্রেতা সমাগম বাড়তে থাকায় বিক্রেতারা খোশ মেজাজে আছেন। আর কোরবানির পশুর দাম নিয়ে এবার অনেকটা সন্তুষ্ট ক্রেতারাও।
বৃহস্পতিবার ঢাকা রাজধানীর বিভিন্ন বাজারের ক্রেতা ও বিক্রেতারা জানায়, এবার গরুর দাম গত বছরের তুলনায় কম। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার লাখে ২০-৩০ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে গরু। এদিকে ক্রেতারাও জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার গরু কিছুটা কমে কেনা সম্ভব হচ্ছে তাদের।
প্রতিবারের মতো এবারও হাটে গরুর পাশাপাশি মিলছে বিভিন্ন জাতের খাসি, মহিষ, ছাগল ও ভেড়া। কোথাও কোথাও উট-দুম্বারও দেখা মিলছে।