বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৫

পলাতক আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুরবান আলী (২৫) নামে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল বুধবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন ব্রাহ্মণকিত্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এটিইউর পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) ও (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) জনাবা, মোছা. শিরিন আক্তার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া আসামি যশোর বাঘারপাড়া থানার বহরমপুরের আ. রহিমের ছেলে।