বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫০

ছিনতাইকারী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে ঈদুল আজহায় ঢাকা রাজধানীর ছিনতাইপ্রবণ এলাকায় অভিযানসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার জনাব, মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি সূত্রে জানা যায়, নগরবাসীর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পেশাদার ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।