ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোংলায় সড়ক ও নৌপথে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জনাব, হারুন-অর-রশীদ জানান, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সকল যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং নৌপথে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি যৌথ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) আওতাধীন খুলনার রূপসা, কয়রা, নলিয়ান এবং বাগেরহাটের মোংলা, শরণখোলা ও সাতক্ষীরা জেলার কৈখালী এলাকার গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব ঘাটে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে।