শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৩

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভুট্টাক্ষেতে ভুট্টা ভাঙার কাজ করতে গিয়ে পঞ্চগড়ের সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যৃ হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট বেংহাড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামিদুল ইসলাম (২৩), রাব্বানি (৩২) ও শাহিন আলম (৩৫)। এ ছাড়া জয় ইসলাম নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল্লা হিল জামান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।