বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫০

কিশোর গ্যাংয়ের সদস্য আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশীয় অস্ত্র ও মাদকসহ কুমিল্লায় ৪ কিশোর গ্যাং সদস্যকে আটক করেছেন সেনাবাহিনী। মঙ্গলবার (৩ জুন) রাত ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার রানীর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, কুমিল্লা কোতয়ালি থানার কোরপাই এলাকার বাসিন্দা চয়ন চন্দ্র শীল, চম্পকনগর গ্রামের বাসিন্দা মো. ফরিদ, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের নাছির উদ্দিন, একই এলাকার বাসিন্দা মো. তুহিন।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ৭৮ পিস ইয়াবা, ৯টি মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ১টি চাপাতি, ১টি কুড়াল, ১টি বড় ছুরি, ২টি কাচি, ১টি কাটিং প্লাস, সিসি টিভির ডিভিআর ১টি, ১টি সেলাই রেঞ্জ, লোহার বাটুল ১টি, ক্রু ড্রাইভার ২টি, ২৫০ গ্রাম গাঁজা, ১টি ছুরি ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ১২টার দিকে ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ৪৪ পদাতিক ব্রিগেডেরের (২৩ বীর) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।