বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৬

বেশ কয়েকজনকে সীমান্ত দিয়ে পুশইন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নারীসহ ৮ জনকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে পুশইন করেছে বিএসএফ। সোমবার দিবাগত রাতের কোন এক সময় জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।
আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, গোলাম কিবরিয়া। তিনি বলেন, রাতে পুশইনের পর ভোরে ৮ জনকে সীমান্ত এলাকায় দেখতে পান বিজিবি সদস্যরা।
পরে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসা হয়। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের মোঃ ফায়েক, খুলনার আজিম সরদার, মিম খাতুন, বাগেরহাটের নাদিরা খাতুন, ঠাকুরগাঁও জেলার রুস্তুম আলী, রাজশাহীর মোঃ মোফাজ্জেল হোসেন, দুঃখী দাস ও নারায়নগঞ্জের মোছাঃ রত্না আক্তার নুপুর।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে এবং তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় ছিল।