শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৩

জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : ২০২৪-২০২৫ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বরিশালের গৌরনদী উপজেলায় নির্বাচিত জলাশয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মৎস্য দপ্তর গৌরনদী’র আয়োজনে মৎস্য পোনা অবমুক্ত এর উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাবা, রিফাত আরা মৌরি। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মৎস্য অফিসার প্রসনজিৎ দেবনাথ, উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,গৌরনদী উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড কর্মকর্তা এইচ এম নাজমুল আমিন প্রমুখ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”