শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫০

ট্রাকের সাথে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় টাঙ্গাইলে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার আমজাত আলী (৫০), তার ছেলে অটল (১৪) ও আতুল (২৪)।
আহতরা টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জালাল উদ্দিন জানান, ঈদের ছুটিতে মাইক্রোবাসে করে তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছলে দুর্ঘটনার শিকার হয়ে বাবা ও তার দুই ছেলেসহ একই পরিবারের তিনজন ঘটনাস্থলে মারা যান এবং তিনজন আহত হন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।