শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১২

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রড ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে নতুন একটি ভবনে বিদ্যুৎয়ায়িত হয়ে মারা গেছেন ওয়েল্ডিং মিস্ত্রি মিনারুল ইসলাম (৩৫)। আজ সোমবার (২ জুন) সকালে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের সাবদারপুর বাজারে। তিনি উপজেলার লক্ষ্মীকুণ্ড গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।
মৃতের চাচা আব্দুল আওয়াল বলেন, মিনারুল ইসলাম পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি।
কোটচাঁদপুর থানার ওসি জনাব, কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং সুরতহাল করেছেন। কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।