শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৫

বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত বিসিএস প্রশাসন ফোরামের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২২ বছরপূর্তিতে ২১তম বিসিএস প্রশাসন ফোরামের বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) ঢাকার আরপিএটিসিতে বর্ণিল এই আয়োজনে সভাপতিত্ব করেন ২১তম বিসিএস প্রশাসন ফোরামের সভাপতি জনাব, মো. আমজাদ হোসেন, যুগ্মসচিব, বিদ্যুৎ বিভাগ।
প্রাণময় এই মিলনমেলায় উপস্থিত সকল সদস্যই একমত প্রকাশ করেন যে একুশের বন্ধুত্ব থাকবে অটুট এবং আগামীর পথচলা হবে একসঙ্গে। সম্মিলিতভাবে সকল প্রতিকূলতা মোকাবিলা করা হবে।
একুশতম ব্যাচের সদস্যরা জুলাই-আগস্ট চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের সার্বিক কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবে-এই দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।