বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৩

দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূর্ব বিরোধের জেরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত খালেদ মিয়া (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শনিবার (৩১ মে) বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাহফুজ ইমতিয়াজ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।