ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বালুবোঝাই ট্রাকচাপায় ফরিদপুরের বোয়ালমারীতে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। এসময় আহত হয়েছেন তাদের আরও এক বন্ধু।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার কাদিরদি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল শেখ (২১) মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের বক্কার শেখের ছেলে ও সবুজ শেখ (২০) একই গ্রামের ইসলাম শেখের ছেলে।
এছাড়া মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।