ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আটটি স্বর্ণের বার ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্বর্ণ পাচারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে চিহ্নিত করা হলেও তিনি ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।
বৃহস্পতিবার রাত ৮টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধীন পলিয়ানপুর বিওপির সদস্যরা বেসামরিক সূত্রের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় এবং আটটি স্বর্ণের বার উদ্ধার করেন।
উদ্ধার হওয়া স্বর্নের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা।