ডেইলি ক্রাইম বার্তা : ইউএনও কার্যালয়ে বরিশালের গৌরনদীতে, মাধ্যমিক স্কুলে যৌন হয়রানির প্রতিরোধ, শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিকসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন। ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা, রিফাত আরা মৌরী। কর্মশালায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, গৌরনদী বিআরডিপির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন কুমার বল, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, পালনদী স্কুল এন্ড কলেজের দক্ষ তপন কুমার রায়, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মানিক হাসান, বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম. ইদ্রিস আহাম্মেদসহ আরও অনেকে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”