শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫১

দুইজন সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা রাজধানীর বনানী ফ্লাইওভারে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ডিউটি অফিসার লিমা খাতুন।
লিমা খাতুন বলেন, আমরা খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করি। কিন্তু তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তাও জানা যায়নি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।