ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাত-পা বেঁধে নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৭ লাখ টাকা এবং ৬০ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত সর্দার আব্দুল হালিম ওরফে নাকবোচা হালিমকে (৫০) গ্রেপ্তার করেছেন র্যাব-১১।
আজ শুক্রবার (২৩ মে) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১-এর সদর দপ্তরে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল জনাব, এইচএম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (২২ মে) সিদ্ধিরগঞ্জের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল হালিম বরগুনা সদরের তবক এলাকার আলতাফ চৌকিদারের ছেলে।