শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৪

বর্জ্য পরিষ্কারে নেমে শ্রমিকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তেলের ডিপোতে থাকা ট্যাংকের বর্জ্য পরিষ্কার করতে নেমে চট্টগ্রামের সীতাকুণ্ডে পেয়ারু হাসান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিলগেট এলাকায় একটি তেলের ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন শ্রমিক।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মজিবুর রহমান জানান, তেলের ডিপোতে শ্রমিক হতাহতের ঘটনার খবর পেয়ে রাতে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।