ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মায়ের সামনেই পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে মো: শাকিল আকন (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ মে) উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।
শাকিল আকন ভেচকি গ্রামের মো: ইউসুফ আকনের ছেলে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল্লাহ আল মামুন বলেন, বজ্রপাতে মায়ের সামনে শাকিল আকন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পারিবারিকভাবে লাশ দাফন করা হবে।