রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১০

মদসহ দুই কারবারি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল মদসহ দুই মাদক কারবারিকে শেরপুরের ঝিনাইগাতী থেকে গ্রেপ্তার করেছেন স্থানীয় পুলিশ। মাদক কারবারিরা হলো, রহিম উদ্দিন (৩০) ও জাফর আলী(২৮)।
আজ বুধবার (২১ মে) সকাল ১০টায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে মদসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। রহিম উদ্দিন উপজেলার হলদীগ্রাম এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং জাফর আলী সন্ধ্যাকুড়া এলাকার রহিম উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপনে সংবাদ পেয়ে এসআই জুনাইতুল ইসলাম জিতুসহ কয়েকজন পুলিশ ঝিনাইগাতী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এ সময় যাত্রীবেশী রহিম উদ্দিন ও জাফর আলীর সঙ্গে থাকা দুটি স্কুল ব্যাগ তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল মদ উদ্ধার ও তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো.আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।