ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ঢাকা রাজধানীর মাটিকাটা এলাকা থেকে হিটলু বাবু গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেফতার করেছেন সেনাবাহিনী।
আজ মঙ্গলবার ভোর ৫টা নাগাদ বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, অভিযানে কুখ্যাত হিটলু বাবু গ্যাংয়ের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
একই সঙ্গে তিনটি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টা থেকে অভিযানটি পরিচালনা করা হয়। পরে আজ মঙ্গলবার আনুমানিক ভোর ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়।