সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৫

দিনব্যাপী পুষ্টি মেলা ও শিখন কার্যক্রম অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনুষ্ঠিত হলো বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী পুষ্টি মেলা ও শিখন কার্যক্রম। অনুষ্ঠানের আয়োজনে ছিল পটগান, নৃত্য, নাটক, কুইজ, বর্ণাঢ্য র‌্যালি, পুষ্টিকর খাবারের প্রদর্শনী এবং স্থানীয় উদ্যোক্তাদের পণ্য মেলা।
পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় আরএমটিপি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই মেলার আয়োজন করেন।
এ উপলক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জ বোয়ালিয়া বাজারের প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
গেস্ট অফ অনার ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা: মো: শামসুদ্দোহা তৌহিদ, পুষ্টি বিশেষজ্ঞ কপিল কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সোহাগ এবং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আনসার তালুকদারসহ আরও অনেকে।