রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১২

দুইজন মদসহ গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ঢাকা রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অভিযানে উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ ঘাট থানার নতুনপাড়ার মো. শানাল শেখের ছেলে মো. সাজাহান শেখ (৩৪) এবং মৃত তোরাপ আলী শেখের ছেলে মো. এরশাদ শেখ (৩৭)।
গতকাল শনিবার বিকেলে ঢাকা রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার জুরান মন্ডল পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব, মোঃ মফিজুল ইসলাম বলেন, ঢাকা রাজবাড়ী গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়ালন্দঘাট থানার জুরান মন্ডল পাড়া এলাকা থেকে মো. সাজাহান শেখ ও মো. এরশাদ শেখের কাছ থেকে ১০০ লিটার দেশীয় তৈরী চোরাই মদ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।