রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১০

প্যাকেটে মিলল লাখ টাকার ইয়াবা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে থানার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নিচে ফুটওভার ব্রিজের পাশে এই অভিযান পরিচালিত হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব, এস এম শফিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য উদ্ধার ও নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।