ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাঠে তামাকের গাছ কাটার সময় কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় আরেকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ মে) কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা মাঠে এ ঘটনা ঘটে। এ সময়ই বজ্রপাতে খাড়ারা এলাকার শামসুদ্দিনের ছেলে বিজয় (২১) নিহত হন এবং একই এলাকার আক্কাস আলীর ছেলে সুজন (৩০) আহত হন।
কুষ্টিয়ার মিরপুর থানার ওসি জনাব, মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।