শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫১

পানিতে ডুবে এক শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে মাদারীপুরের শিবচরে রাফিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি গ্রামের এই ঘটনা ঘটে। নিহত রাফিন শিবচর উপজেলা মাদবরেচর ইউনিয়ন সাড়ে এগার রশি গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার শিশুটির বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন।
এ সময় শিশু রাফিন বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর বাবা-মা বাড়িতে ফিরে রাফিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে ভাসতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে।
শিবচর থানার ওসি জনাব, মো: রতন শেখ বলেন, পানিতে ডুবে এক শিশু মারা গেছে পরবর্তীতে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।