রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৬

গুলিসহ হ্যান্ড গ্রেনেড উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাহাড়ি আস্তানা থেকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় একটি হ্যান্ড গ্রেনেড, একটি ৪০ মিমি. এজিএল (এইচ ই), ৬টিএ্যামুনেশন, ৫টি স্নাইপারের ফায়ার্ড কার্টিজ কেস উদ্ধার করেছেন র্যাব-১৫।
আজ বুধবার সকালে কক্সবাজার র্যাব ১৫-এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব, আ ম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গতকাল রাতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দমদমিয়া এলাকার পাহাড়ী আস্তানায় সন্ত্রাসীরা কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য ও গুলি মজুদ করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব টিম দ্রুত উক্ত আস্তানায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড, একটি ৪০ মিমি. এজিএল (এইচ ই), ৬টি মিস ফায়ার্ড এ্যামুনেশন, ৫টি স্নাইপারের ফায়ার্ড কার্টিজ কেস উদ্ধার করেন। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়।