ডেইলি ক্রাইম বার্তা : (বিএমপি’র) বরিশাল মেট্রো পলিটন পুলিশের, বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, মোহাম্মদ ইমদাদ হুসাইন।
এ সময় ওপেন হাউজ ডে’তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) জনাব, অলক কান্তি শর্মা, অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা মোঃ মিজানুর রহমান সহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”