রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৩

কয়েকজন গ্রেফতার, পুলিশের সাড়াশি অভিযানে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত মোট ছয়জনকে গ্রেফতার করেছেন ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ইবনুল নাবিদ (৩৮), আকাশ (২২), হেলাল (২২), গোলজা (২৬), আব্বাস আলী (৩২) ও আরমান (৪০)। আজ মঙ্গলবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জনাব, এ কে এম মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন পয়েন্ট থেকে ছয়জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
জনাব, এ কে এম মেহেদী হাসান আরও জানান, গ্রেফতারদের মধ্যে দ্রুত বিচার আইনের মামলায় দুইজন, দস্যুতার চেষ্টা মামলায় দুইজন, নারী ও শিশু আইনে একজন ও জিআর পরোয়ানাভুক্ত একজন আসামি রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।