শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৪

দুইজন মোটরসাইকেল আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের কাহারোলে মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের কাহারোল উপজেলার কাশিপুর টংক বাবুর হাট সংলগ্ন হাওয়া ইট ভাটার সামনে এই সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার কিসমত সৈয়দপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) ও পীরগঞ্জ থানার হরিতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪০)।
দুর্ঘটনার বিষয়ে কাহারোল থানার অফিসার ইনচার্জ জনাব, রুহুল আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।