সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১২

মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাধব ঘোষ (৩৫) নামে ঢাকা রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার এ অভিযান চালানো হয়।
মাধব ঘোষ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঘিওর গ্রামের জীবন চন্দ্র ঘোষের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, থানার এসআই রবিউল ইসলাম সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া মাংস বাজারের একটি মাংসের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মাধব ঘোষকে ৬১ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেন। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আজ ঢাকা রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।