রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৪

ভারতীয় কয়লা ও কসমেটিকস জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা ও জেলা সদর উপজেলায় ভারতীয় কয়লাসহ ট্রাক এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছেন বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় ৩৯ লাখ টাকা।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় গত ১০ মে রাতে মাছিমপুর বিওপির টহল দল আনন্দবাজার নামক স্থান থেকে ২২.৫ টন ভারতীয় কয়লাসহ ১টি কার্গো ট্রাক আটক করেন, যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীরনগর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় গত ১০ মে রাতে নারায়নতলা বিওপির টহল দল শ্বশানঘাট নামক স্থান থেকে ৫৪৩পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করেন, যার আনুমানিক মূল্য ৯ লাখ ১৯ হাজার ২০০ টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জনাব, এ কে এম জাকারিয়া কাদির জানান, ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।