রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০২

৮ দফা দাবিতে মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধুমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি ট্রেনসহ সকল আনঃনগর ট্রেন চালুর ৮ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
আজ বুধবার (৭ মে) বেলা ১১টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুজন জেলা সভাপতি মো. আসলাম কবীর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, জেলা বারের সভাপতি এ্যাডভোকেট মো. আসাহাক আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাব্বির আহমেদ, চিকিৎসক নেতা ডা. ইসমাইল হোসেন, ডা. মাহফুজুর রায়হান, চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, চেম্বার পরিচালক মো. খাইরুল ইসলাম, ডাবলু কুমার ঘোষ, শাহনেওয়াজ খান সিনা প্রমুখ।