সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২০

ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে মাটি কাটার অপরাধে ফরিদপুরের বোয়ালমারীতে মো. আবুল কালাম (৫৫) নামে মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন আদালত পরিচালনাকারী হাকিম।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাহী হাকিম জনাব, তানভীর হাসান চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বারখাদিয়া গ্রামে মাটি ব্যবসায়ী মো. আবুল কালাম (৫৫) ফসলি জমি থেকে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় মাটি বিক্রিয় করছিলো। খবর পেয়ে নির্বাহী হাকিম জনাব, তানভীর হাসান চৌধুরী সরেজমিনে আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. আবুল কালামকে ১ লাখ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম জনাব, তানভীর হাসান চৌধুরী বলেন, ফসলি জমি থেকে এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এ জরিমানা করা হয়েছে। অবৈধ ভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।