সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৯

কাস্টমস কর্তৃপক্ষের স্বর্ণ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীর লাগেজ তল্লাশি করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন কাস্টমস কর্তৃপক্ষ। স্বর্ণালঙ্কার তৈরির মেশিনে স্বর্ণগুলো লুকানো ছিলো।
রবিবার (৪ মে) দিবাগত রাতে মালয়েশিয়া থেকে ফেরা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ কর্মকর্তা জনাব, বরুণ দাস বিষয়টি নিশ্চিত করেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।