সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২০

গৃহবধূর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সেলিনা বেগম (৪৫) নামে সাতক্ষীরার তালায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
আজ সোমবার (৫ মে) সকালে উপজেলার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই গৃহবধূ উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁ’র স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শেখ শাহিনুর রহমান।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন, কানের দুল, ঔষধ এবং অল্পকিছু কাঁচাবাজার উদ্ধার করেন পুলিশ।
তিনি আরও বলেন, কিভাবে তিনি মারা গেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।