ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় নেত্রকোনার কলমাকান্দায় আব্দুল্লাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ৯ টার দিকে কলমাকান্দা-নেত্রকোনা সড়কের হীরাকান্দা নামক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুটি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহাম্মদের ছেলে।
এ ঘটনায় বিক্ষুদ্ধ স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটির চালক মাহমুদুল (২৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমূল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ওই ট্রাক চালককে আটক করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।