ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকা রাজধানীর কোতয়ালী, আদাবর ও মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে তিন থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেন।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) জনাব, মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পেশাদার ছিনতাইকারী ছাড়াও মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।