ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চাঞ্চল্যকর হত্যার ঘটনা ঢাকা রাজবাড়ীতে প্রবাসী আল-আমীন হত্যার মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছেন র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনার সহযোগিতায় পাবনা জেলার ঈশ্বরদী ও সাথিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব-১০ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের গ্রেপ্তারের পর গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।