ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভ্রাম্যমান আদালত ধনু নদীতে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার অবৈধ সতেরোটি চায়না দোয়ারী বা ম্যাজিক জাল জব্দ করেছেন, আর এ ঘটনা কিশোরগঞ্জের নিকলীতে। যার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা। জব্দকৃত জালগুলি তৎক্ষনাৎ পুড়িয়ে দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা, রেহেনা মজুদার মুক্তি।